• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

গাজী নজরুলের শাস্তির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি
  ২২ জুলাই ২০২৬, ১৮:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্ম পরিষদের সদস্য ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে চলমান বিতর্কের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২২ জুলাই) দুপুরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

নাগরিক নেতা আশেক ই এলাহী মুন্না বলেন, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়লে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছিল। পরে একাধিক ভিডিও প্রকাশের পর সেই দাবি আর শোনা যায়নি। পরবর্তীতে সংসদ সদস্য নিজেই ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সংশ্লিষ্ট নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। পরে আরও একটি ভিডিও প্রকাশ হয়, যেখানে তাকে একটি বাড়িতে স্থানীয়দের হাতে ধরা পড়তে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

তিনি বলেন, এসব ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং সরকারকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন নাগরিক নেতা অধ্যক্ষ আবু সাইদ, নুরজাহান পারভীন ঝর্ণা, হাফিজা বেগম, রফিকুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল ইসলাম এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তবে সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। দলীয় কার্যালয়ে যোগাযোগ করা হলেও দায়িত্বরত কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এখনো চলমান।

যে আই

  • গাজী নজরুল ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে কী বলছে ইসি
এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে কী বলছে ইসি
ভিডিও বিতর্কে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
ভিডিও বিতর্কে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন জামায়াতের এমপি
ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন জামায়াতের এমপি
গাজী নজরুল ইসলামকে আরও দুই বিয়ের পরামর্শ দিলেন রফিক উল্লাহ আফসারী
গাজী নজরুল ইসলামকে আরও দুই বিয়ের পরামর্শ দিলেন রফিক উল্লাহ আফসারী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।